ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চার বছর পর নতুন সিনেমায় রত্না

    চার বছর পর নতুন সিনেমায় রত্না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্নাকে সর্বশেষ দেখা গিয়েছিল চার বছর আগে, ‘টাইম মেশিন’ সিনেমায়। এরপর তাকে আর নতুন ছবির শুটিং করতে দেখা যায়নি। চার বছর পর আবারও নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির নাম ‘কিশোর গ্যাংস্টার’। এতে রত্নার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। এটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে ছবির দৃশ্য ধারণ হচ্ছে।

    নতুন ছবি নিয়ে তিনি বলেন, ‘শহর ও গ্রামের গল্পে ছবিটি নির্মিত হচ্ছে। শহর থেকে গ্রামে এসে খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। এ নিয়ে নানান কাণ্ড। তারপর কী হয় তা জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে। বেশ কদিন ধরেই গাজীপুরে শুটিং করছি। গান বাদে আজ আমার অংশের কাজ শেষ হচ্ছে। শিগগির গানের অংশের শুটিং হবে।’সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানান রত্না।

    এদিকে রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় জুয়েল ফারসির ‘অরুণ বরুণ কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’ সিনেমাগুলো। শিগগিরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ