ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জি এম কাদের বলেছেন

    বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য

    বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য। একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করছে।’ সোমবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন জি এম কাদের।

    জি এম কাদের বলেন, ‘বছরে গড়ে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গেল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৩ লাখ ২০ হাজার কোটি টাকা।’

    জাপা চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও থাইল্যান্ড সহ ১০টি দেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চাচ্ছে, কিভাবে দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায় কারা দেশের টাকা পাচারে সহযোগিতা করছে।’

    জি এম কাদের বলেন, ‘সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অনীহা আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।’

    ভিডিও বার্তায় জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের টাকা পাচারকারী ও পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে না পারলে, কখনোই পাচার রোধ করা সম্ভব হবে না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ