ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • যাত্রাপথে বমি হলে যা করবেন

    যাত্রাপথে বমি হলে যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দূরের যাত্রাপথে অনেকেই আছেন যারা অভ্যস্ত নয়। যাত্রার পথে হয়তো মাথা ঘোরায় না হলে বমি বমি ভাব হয়ে থাকে। তাই দুরের যাত্রা করতে অনেকেই ভয় পান। অনেকেরই এই সমস্যার সমাধানে সঠিক পরামর্শ জানা থাকেনা।

    * যাদের বমির টেন্ডেন্সি রয়েছে তারা যাত্রার সময় এই সমস্যার কথা চিন্তা করেই বেশি দুশ্চিন্তায় থাকেন। যা আপনার বমির ভাবকে আরও বাড়িয়ে দেয়। তাই যাত্রা পথে এই সমস্যার কথা কম চিন্তা করুন। যতোটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করুন। জানালার পাশে বসার চেষ্টা করুন। এতে বাতাস আসবে আপনার ভালো লাগবে।

    * যাত্রা পথে বেশি খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। এতে করে বমির ভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তাই গাড়িতে উঠার মিনিমাম ১-২ ঘণ্টা আগে হালকা কিছু খেয়ে নিতে পারেন। যাত্রাপথে যত কম খাওয়া যায় ততই ভালো।

    * অনেক গাড়িতেই উল্টো সিট রয়েছে। এসমস্ত সিট এ বসা থেকে বিরত থাকুন। গাড়ি যেদিকে চলে তার উল্টো দিকে বসলে আপনার মাথা ঘোরাবে, খারাপ অনুভব হবে। ফলে বমির ভাব অনেকটা বেড়ে যাবে।

    * যাত্রা পথে আপনার সঙ্গে সব সময় আদার টুকরো, কিছু লবঙ্গ চুইংগাম, টক জাতীয় লজেন্স রাখার চেষ্টা করবেন। বমির ভাব হলে এগুলো মুখে রাখলে এবং খেলে বমি ভাব হবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ