ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল

    আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর মানুষ ও পশু চিকিৎসায় ব্যবহৃত ৮ ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এ ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন দেয়া হয়েছিলো। সেসব প্রতিষ্ঠানের উল্লিখিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ দেয়া হলো।

    মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে রয়েছে, র‍্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫.২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি প্লাস টি ১ মিলিগ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলিগ্রাম প্লাস ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম এবং অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।

    পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে, সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন ০.২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০%) ওরাল সলিউশন, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন এবং প্রাণী চিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম।

    এছাড়া এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও সংশ্লিষ্ট নথি শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ