ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি জেলের জালে ৮ কেজির দাতিনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়
  • দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

    দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৫০) নামে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত লিটন যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।

    বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১১-৫৪২৬) সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী প্যাকেটজাত পন্য বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মিনি ট্রাকের চালক লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

    বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ