ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

    প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেকে আরও বেশি সুন্দর করতে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তবে সেটি যে মৃত্যুর কারণ হবে তা হয়তো ভাবতে পারেননি ভারতীয় টিভি অভিনেত্রী চেতনা রাজ। প্লাস্টিক সার্জারি করার পর এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার (১৬ মে) সন্ধ্যায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে এদিন সকালে চর্বি কমানোর অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

    মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

    চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক চর্বি অপসারণের এই অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় মামলাও দায়ের করেছেন চেতনার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, চেতনার পরিবার থাকে বেঙ্গালুরুর নর্থ তালুকে। তিনি বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’ প্রভৃতি সিরিয়ালে দেখা গেছে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘হাওয়াইয়ান’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ