ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় প্লাবিত

    দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এ দিকে বন্যার কারণে মঙ্গলবার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা সম্ভব হয়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এসএম আব্দুর রহমান।

    তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার সকাল থেকে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। এতে দোয়ারাবাজার, ছাতক উপজেলা প্লাবিত হয়েছে বেশি। এছাড়াও সুনামগঞ্জ সদর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলাসহ পাঁচটি উপজেলার ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে।

    ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাশ্রয় কেন্দ্র এবং ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় মঙ্গলবার থেকে ২৮টি বিদ্যালয় সাময়িক বন্ধ করা হয়েছে।

    জেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার পর আমরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। বিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে পানির কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না। তবে বিদ্যালয়ে সকল শিক্ষকদের উপস্থিতি আগের মতোই বাধ্যতামূলক রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ