ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • মা-বাবার সঙ্গে অভিমান করে নিজেকে শেষ করল শিক্ষার্থী

    মা-বাবার সঙ্গে অভিমান করে নিজেকে শেষ করল শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোছা. মিম খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা (নিচপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের মো. হেলাল উদ্দিন খানের মেয়ে।

    জানা গেছে, গত কয়েকদিন পূর্বে মানিকহাট গ্রামের একটি চাকরিজীবী ছেলের সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব আসে পরিবারের কাছে। পরে বিষয়টি নিয়ে মিমের বাবা-মা মিমের ফুপু মোছা. ছালে খাতুন ও ফুপা আব্দুল মতিনের সঙ্গে পরামর্শ করে মিমকে ওই ছেলের সঙ্গে বিয়ের কথা জানায়। এ সময় মিম এখনই বিয়ে না করে পড়াশুনা চালিয়ে যাওয়ার কথা বলে।

    এ নিয়ে মা-বাবার সঙ্গে মিমের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে অভিমান করে এদিন পার্শ্ববর্তী ফুপুর বাড়িতেই সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মেয়েটি কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ