ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • উচ্চ রক্তচাপের লক্ষণ

    উচ্চ রক্তচাপের লক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনও উপসর্গ নেই। তবে, কিছু লক্ষণ দেখা দিতে পারে-

    ঝাপসা দৃষ্টি- বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে কেউ যদি চোখের সমস্যায় ভুগতে থাকেন বা দৃষ্টিতে সমস্যা বোধ করেন তাহলে আমার প্রেসার মাপিয়ে দেখুন। কারণ চোখে সমস্যা ব্লাড প্রেশারের সংকেত হতে পারে।

    মাথার যন্ত্রণা- বিশেষজ্ঞদের মতে রক্তচাপ ১২০/৮০ থাকাটা স্বাভাবিক। আর রক্তচাপ যদি ১৮০/১২০ হয় তবে মাথায় যন্ত্রণা হবে।

    নাক থেকে রক্তপড়া- উচ্চ রক্তচাপে অনেক সময় নাক থেকে রক্ত পড়তেও পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    শ্বাসকষ্ট- উচ্চ রক্তচাপের সমস্যায় হাঁটার সময় বা ভারি জিনিস তুলতে গেলে অথবা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময়ে শ্বাসকষ্ট হতে পারে। এ ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার।

    বুকে ব্যথা-বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাও ব্লাড প্রেসার সংক্রান্ত সমস্যার ইঙ্গিত। যদি হঠাৎ খিঁচুনি বা শরীরের লাল দাগ দেখা যায়, তাহলে সেটিও হতে পারে এই সমস্যার উপসর্গ।

    হঠাৎ পা ফুলে গেলে- হঠাৎ করে পা যদি ফুলে যায় তাহলে সেদিকেও নজর দেওয়া দরকার বলে মনে করেন চিকিৎসকরা। একইসঙ্গে যদি বমি ভাব বা অ্যাংজাইটির মতো সমস্যা থাকলেও সতর্ক থাকা উচিত।

    উপরের যেকোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করা ‍উচিত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ