ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ঢাকায় আসছেন শিল্পা শেঠি 

    ঢাকায় আসছেন শিল্পা শেঠি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি । একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামী ৩০ জুলাই ঢাকায় পা রাখবেন তিনি। শিল্পা নিজেই এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। আর ভিডিওটি পোস্ট করেছেন বাংলাদেশি কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

    ভিডিওতে শিল্পা বলেন, “‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২” অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আমি ঢাকায় আসছি। আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।’

    জানা গেছে, আগামী ২৮ জুলাই এই অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে ইভানের দল নৃত্য পরিবেশন করছেন বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে।

    এর আগে, ২০১৬ সালে একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ