ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পদ্মা সেতু কারও বাবার টাকায় হয়নি : মির্জা ফখরুল

    পদ্মা সেতু কারও বাবার টাকায় হয়নি : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতু কারও বাবার টাকায় তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

    মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই সেতু তৈরি করা হয়েছে। এখানেও তারা লুটপাট করেছে। ১০ হাজার কোটি টাকার কাজ ৪০ হাজার কোটি টাকায় করেছে।

    খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে এভাবে বলা মানে সরাসরি হত্যার হুমকির শামিল। সেতু থেকে ফেলে দেওয়া এটা কখনো স্বাভাবিক বিষয় হতে পারে না। তার এই উক্তির জন্য আমরা প্রচণ্ড নিন্দা জানাই এবং এ রকম অরাজনৈতিক, অশালীন বক্তব্যে কখনো আশা করি না। এই ধরনের মন্তব্যে করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। না হলে এ ধরনের উক্তির জন্য আইনগত ব্যবস্থা নেব।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো নির্বাচন লুট করে নিয়ে যায়। বিদেশিদের সঙ্গে তারাই যোগাযোগ করে। আমেরিকায় গিয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে সাহায্যে চেয়েছে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করানোর জন্য। আমরা বিদেশিদের সঙ্গে যোগাযোগ করি না, তারাই যোগাযোগ করে। তার অনেক প্রমাণ রয়েছে।

    এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ