ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • লালমনিরহাটে ২ দিনব্যাপি শিশুমেলার উদ্বোধন 

    লালমনিরহাটে ২ দিনব্যাপি শিশুমেলার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে ২ দিনব্যাপি শিশুমেলার উদ্বোধন কর‍া হয়েছে। বৃহস্পতিবার ১৯ মে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে
    ‍এই মেলার ‍উদ্বোধন করা হেয়। জেলা প্রশাসক মোঃ আবু জাফর মেলার উদ্বোধন করেন । মেলার ‍উদ্বোধন শেষে এক বনাঢ্য র‌্যালি বের হয়।

    জেলা তথ্য অফিস, লালমনিরহাট-এর আয়োজনে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন। সভার শেষে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয় আলোচনা করা হয়। 

    মেলায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও লালমনিরহাট বিষয়ক কুইজ প্রতিযোগিতা, মানসিক দক্ষতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ছড়াগান প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুমেলায় ১২টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয় । 

    মেলায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। ২০ মে শিশুমেলায় চলচ্চিত্র প্রদর্শনী, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, একক অভিনয় প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, অঙ্ক, দৌড় প্রতিযোগিতা, স্টল প্রদর্শনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ