ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আবারও অভিযুক্ত শিল্পা শেঠির স্বামী

    আবারও অভিযুক্ত শিল্পা শেঠির স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বছরের জুলাই মাসে পর্নো ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। সেই মামলার সূত্রেই এসেছে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ।
     ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রমতে, এই অর্থ লেনদেনের সঙ্গে পর্নো ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার যোগসূত্র রয়েছে। ইডি সূত্রে জানা গছে, কুন্দ্রা ২০১৯ সালে আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করেন। কোম্পানিটি একটি অ্যাপ বানায়। সেই অ্যাপের মাধ্যমে পর্নো ছবি ছড়িয়ে দেওয়া হতো।

    অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানির কাছে বিক্রি করে দেন ব্যবসায়ী কুন্দ্রা। সেই কোম্পানির সিইও প্রদীপ বক্সি রাজের শ্যালক। এরপর এ অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কেনরিন কুন্দ্রার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। আর কুন্দ্রার কোম্পানির ১৩টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।


    ২০২১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাই পুলিশ পর্নো ছবির সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে পর্নো ভিডিও শুট করতে বাধ্য করতো সেই চক্র। এই মামলার তদন্ত করতে গিয়েই উঠে আসে রাজ কুন্দ্রার নাম। পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে অভিযোগ পর্নো ছবি বানিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে তা মুঠোফোনে ছড়িয়ে দেন তিনি। 

    এরপর পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারও হন শিল্পার স্বামী। কয়েক মাস জেলে থাকার পর এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। ইতিমধ্যে আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।


    এ ছাড়া গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামের এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানিয়েছিলেন, একটি সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন কাসিফ খান। তাঁর সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিশ্রুতিই পূরণ করেননি তাঁরা। নিতিন টাকা ফেরত চাইলে তাঁকে নানাভাবে ভয় দেখান রাজ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ