ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • খুটামারা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    খুটামারা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধার পুর্ব ফকিরপাড়া এলাকায় খুটামারা নদী থেকে নুর আলম (২৬) নামে এক যুবকের মরদেহ নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার সকালে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। নুর আলম হাতীবান্ধার পুর্ব ফকিরপাড়া এলাকার নিজামুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

    ওই এলাকার ইউ-পি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে নুর আলম নানা রোগে আক্রান্ত। এর আগেও দীর্ঘদিন সে নিখোঁজ ছিলেন। তিন দিন আগে আবারও নিখোঁজ হয়। শুক্রবার সকালে পুর্ব ফকিরপাড়া এলাকায় খুটামারা নদীর পাশে ধান ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

    হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। স্থানীয়রা বলছেন নুর আলম মৃগী রোগে আক্রান্ত ছিলো। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ