ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ২২ লাখ টাকার বিদেশি পাখিসহ আটক ২

    ২২ লাখ টাকার বিদেশি পাখিসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিবনগরে ২২ লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি পার্পেল স্টারলিং ও ম্যাকাও পাখিসহ ২ জনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাশারুল শেখ ও আটোচালক হাবিবুর রহমান।

    বৃহস্পতিবার শেষ বিকালে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের যাত্রী ছাউনীর পাশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের একটি দল।

    মুজিবনগর থানার (ওসি) মেহেদী রাসেল জানান, এসআই ইস্রাফিলের নেতৃত্বে পুলিশের একটি দল ২২ লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি পার্পেল স্টারলিং ও ম্যাকাও পাখিসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাশারুল শেখ ও আটোচালক হাবিবুর রহমান। এরপর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক বাশারুল শেখকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অটোচালক হাবিবুর রহমানের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা বন বিভাগীয় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাফরউল্লাহ জানান- পাখিগুলো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের এবং পাখিগুলোর মূল্য প্রায় ২২ লাখ টাকা। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কতৃপক্ষের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় পাচারের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে পাচারকারীদের জেল-জরিমানা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ