ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • নিখোঁজের ৩ দিন পর সীমান্তের পাশে যুবকের মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৩ দিন পর সীমান্তের পাশে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে নিখোঁজের ৩ দিন পর হাতীবান্ধার পুর্ব ফকিরপাড়া সীমান্ত এলাকার কাঁটা তারের ব্যারার পাশে খুটামারা নদী থেকে নুর আলম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    শুক্রবার (২০ মে) সকালে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত নুর আলম ওই এলাকার নিজামুদ্দিনের ছেরে বলে জানা গেছে।এলাকার ইউপি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে নুর আলম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। ৩ দিন আগে সে নিখোঁজ হয়। 

    শুক্রবার সকালে ওই এলাকায় খুটামারা নদীর পাশে ধান ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে খরব দেন।হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের মতে   নুর আলম মৃগী সহ নানা রোগে আক্রান্ত ছিলো। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তবুও বিতর্কিত সীমান্ত এলাকা ও ৩ দিন নিখোঁজ তাই লাশ মর্গে প্রেরন করে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ