ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কাজের মধ্যে সততা ও দরদ রাখতে চাই

    কাজের মধ্যে সততা ও দরদ রাখতে চাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দৌড়’। যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর মুক্তির প্রথম সাত দিনে পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে ‘দৌড়’। এতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। এ ছাড়াও ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে।

    ‘দৌড়’র প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘‘এটি আমাদের সকলের পরিশ্রমের ফসল। ইউনিটের সবাই ‘দৌড়’র জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কোনো দৃশ্য ভালো না হয়ে থাকলে, ফের সেটির শুটিং করেছি। আর নির্মাতার রায়হান খান খুব যত্ন নিয়ে কাজটি করেছে। তাই শুটিংয়ের সময়ই আমরা এটি নিয়ে শতভাগ আশাবাদী ছিলাম।’

    সম্প্রতি নতুন ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ ঢঙের মানুষ’ প্রচার শুরু হয়েছে চ্যানেল আইতে। ইবনে হাসান খানের গল্পে নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন। আর পরিচালনায় আছেন সোহেল হাসান। নাটকটি নিয়ে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘এটি অসাধারণ গল্পের নাটক। পরিচালক সোহেল হাসান ভীষণ পরিশ্রম করে এটি নির্মাণ করেছেন। নাটকে আমি আতিক চরিত্রে অভিনয় করেছি। আতিক এমন এক চরিত্র যে সব রকম অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে এবং সমাজ উন্নয়নের জন্য কাজ করে।’

    প্রতিনিয়ত নতুন নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে কাজ করছেন এই অভিনেতা। হয়েছেন দেশের জনপ্রিয় তারকাশিল্পীদের একজনও। তারপরও কি নিজের মধ্যে কোনো অপ্রাপ্তির বিষয় কাজ করে কিনা জানতে চাইলে? এই অভিনেতা বলেন, ‘কী পাইনি তা নিয়ে ভাবি না। আমি শুধু মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই। কাজের মধ্যে সততা ও দরদ রাখতে চাই। যখন যে কাজটি করি তার ভেতরেই মগ্ন থাকি আর কিছু না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ