ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • মানুষ পেটের ক্ষুধায় রাজপথে নামবে: সাকি

    মানুষ পেটের ক্ষুধায় রাজপথে নামবে: সাকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘শত কোটি টাকা পাচার করবে, আর নানা রকম আইন করে, গুম-খুন করে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে সরকার ভাবছে, চালিয়ে দিতে পারবে। আমরা পরিষ্কার করে বলি ভয় চিরকাল কাজ করে না, এই পুলিশি দমন-পীড়ন জনগণ আর ভয় পাবে না। জনগণ ক্ষুধায় রাজপথে নামবে এবং এই সরকারের গদি ধরে টান দিয়ে খানখান করে ফেলবে।

    শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি এই সমাবেশের আয়োজন করে।

    জোনায়েদ সাকি বলেন, ‘‘চিন্তা করে দেখুন, ঈদের আগে কীভাবে বাজার থেকে সয়াবিন তেল ‘নাই’ করে দিয়ে সরকারের সহয়তায় কতিপয় সিন্ডিকেট মানুষের পকেট থেকে শতশত কোটি টাকা হাতিয়ে নিলো।’’

    তিনি আরও বলেন, ‘‘আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন, সয়াবিন তেল খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য খারাপ। এতদিন কোথায় ছিলেন। এতদিন সয়াবিন তেলের ব্যবসা হলো— তখন তো সয়াবিন তেল যে স্বাস্থ্যের জন্য খারাপ. সেটা তো মনে করিয়ে দিলেন না। মানুষের পকেট থেকে শত কোটি টাকা লুটপাট হয়ে গেলো, আর এখন বলছেন— ‘সয়াবিন খারাপ। সয়াবিনের বিকল্প সরিষা খোঁজেন, বেগুনের বিকল্প মিষ্টি কুমড়া।’ এসব বিকল্প আবিষ্কারে রপ্ত হয়েছেন এই ফ্যাসিবাদের সব মন্ত্রীরা।’’

    বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ