ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ 

    কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। 

    শনিবার (২১ মে ) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম (৪০) একই এলাকার মৃত পাতারি মন্ডলের ছেলে। গুরুতর আহতরা হলেন, নূর ইসলামের ছেলে রশিদুল ইসলাম রশি, নিহত জসিমের স্ত্রী রেখা। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  লালন মেম্বারের বিক্রি করা জমি নিয়ে চাচাতো ভাই নিহত জসিমের সাথে লালন মেম্বারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ শনিবার সকালে কালবৈশাখী ঝড়ে সেই বিরোধপূর্ণ জমিতে হেলে পড়া বাঁশের মাথা কাটাকে কেন্দ্র করে লালন মেম্বার ও তার দুই ছেলে আকাশ হোসেন ও আশরাফুল ইসলাম নয়নের সাথে নিহত জসিমের ঝগড়া বাঁধে। এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জসিম ও তার লোকজনের ওপর হামলা চালায় মেম্বার তার দুই ছেলে আকাশ হোসেন ও আশরাফুল ইসলাম নয়নসহ অন্যান্য লোকজ। এতে জসিম ফা গুরুতর আহত হয়। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

    এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাঁশের মাথা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সাথে কথাকাটাটির জের ধরে সংঘর্ষে জসিম নিহত হয়েছেন। আসামিদের ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

    উল্লেখ্য মে মাসে আইন শৃংখলার বেশ অবনতি হয়েছে। রোজার ঈদের চাঁদ রাতে ৪ জন খুন হয়। চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কারাগারে রয়েছে।  নতুন করে পুরুষ শুন্য এলাকায় আবারও এই খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কের জীবন যাপন করছে। কুষ্টিয়া জেলায় দ্রুত আইনের কঠোর পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ