ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ‌'নিসচা ডুমুরিয়া' উপজেলা শাখার  জনসচেতনা মূলক প্রচারণা 

    ‌'নিসচা ডুমুরিয়া' উপজেলা শাখার  জনসচেতনা মূলক প্রচারণা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা নামে মহামারীতে আক্রান্ত ডুমুরিয়া বাসি। প্রতিদিন প্রতি নিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত পঙ্গু এবং নিহতের মতো ঘটনা ঘটছে, মহামারী করোনার মত সড়ক দুর্ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন ডুমুরিয়া বাসি, ঘর থেকে রাস্তায় বের হয়ে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা  শঙ্কায় থাকছেন পরিবার। 

    এমন পরিস্থিতিতে রাস্তায় বের হলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলার কোন বিকল্প নাই। নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক যোদ্ধারা অবিরাম  কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজ নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া বাজারে বিভিন্ন স্থানে সড়ক আইন মেনে পথ চলতে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে সড়ক  সড়ক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

    শনিবার( ২১ মে ) সকাল ১১টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়, চিংড়া ট্রলার ঘাট, ইজি বাইক ইস্টান্ডে সড়ক দুর্ঘটনা রোধকল্পে, সড়ক আইন মেনে সড়কে পথ চলতে জনসচেতনতামূলক প্রচারণা ও ট্রাফিক আইন সম্বলিত  বিতরণ করা হয়। 

    নিসচা' ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের  পরিচালনায়  জনসচেতনতামূলক ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন, ট্রাফিক পুলিশ সদস্য, সংবাদকর্মী মঞ্জুরুল কাদের, ইজিবাইক চালক, শ্রমিক বৃন্দ, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস,কার্যকারী সদস্য আব্দুল জলিল, রহমান বেপারী, জিএম সোহেল আহমেদ, মো. আফজাল হোসেন।

    এ সময় ফিডার রোডে মোটরসাইকেল চালক, ইজিবাইক, মাহিন্দ্রা, পথচারী এবং যাত্রী সাধারণের মাঝে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ