ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ৩ সন্তানের ইচ্ছায় ডিভোর্সের ১০ বছর পর বিয়ে করলেন কনিকা

    ৩ সন্তানের ইচ্ছায় ডিভোর্সের ১০ বছর পর বিয়ে করলেন কনিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিভোর্সের ১০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কনিকা কাপুর। শুক্রবার (২০ মে) লন্ডনে প্রেমিক গৌতমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। গৌতম পেশায় ব্যবসায়ী। 

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস বিয়ের খবর প্রকাশ করে জানায়, কনিকা ও গৌতমের বিয়েতে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। যেহেতু লন্ডনে বিয়ে হয়েছে, তাই বলিউডের তেমন কোনো তারকা সেখানে হাজির হননি। শোনা যাচ্ছে, দেশে ফিরে একটি পার্টি দেবেন গায়িকা। যেখান হিন্দি সিনেমার তারকারাও অংশ নেবেন।

    এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দক-কে বিয়ে করেছিলেন কনিকা। সেই সংসার আলো করে আসে তিন সন্তান। কিন্তু ১৪ বছর পেরিয়ে ভেঙে যায় তাদের ভালোবাসার ঘর। ২০১২ সালে বিবাহবিচ্ছেদ করেন কনিকা-রাজ।

    ডিভোর্সের পর থেকে তিন সন্তানকে নিজের কাছে আগলে রেখেছেন কনিকা। একসঙ্গে ক্যারিয়ার ও সন্তান দুটোই সামলেছেন। এবার নিজের জন্য নতুন সঙ্গী বেছে নিলেন। তিন সন্তানের র ইচ্ছেতেই  কনিকা বিয়ে করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ