ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত

    বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তি ও হত্যার হুমকি দিয়েছেন দাবি করে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসাইন, জিএস কামাল, ফারুক হোসেন, মোক্তাদিরুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেনসহ কয়েকজন অংশ নেন।

    মশাল মিছিল শেষে রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে, তাই প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ