ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
  • গণঅধিকার পরিষদের নতুন চমক

    গণঅধিকার পরিষদের নতুন চমক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত ‌‘গণঅধিকার পরিষদ’ হঠাৎ চমক দেখিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আংশিক বর্ধিত করা হয়েছে। বর্ধিত এ কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, বিচারক ও অধ্যাপকসহ ১৯ বিশিষ্ট ব্যক্তি।

    শনিবার (২১ মে) সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদ’ এর আংশিক বর্ধিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, জাতির এই ক্রান্তিলগ্নে গণঅধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমাণে জাতিকে পথ দেখাবে।

    বর্ধিত কমিটির দায়িত্বে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক পদে- কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান চৌধুরী, আশরাফুল বারী নোমান, অধ্যাপক (অব.) ড. আবদুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী, জেলা ও দায়রা জজ (অব.) শামস- উল- আলম খান চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব হোসেন।

    যুগ্ম সদস্য সচিব পদে মো. তারেক রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) মাহমুদ আলী, লে. কমা. (অব.) মুহা. আব্দুল বাসেত, ওয়াহেদুর রহমান মিল্কি।

    সহকারী সদস্য সচিব পদে- শামসুদ্দিন আহমেদ, আনিসুর রহমান মুন্না এবং সদস্য পদে প্রিন্সিপাল এম.এ মালেক, শাহরুখ খান (আজাদ), কাজী মোকলেস, নুর আলম মোল্লা, মো. শহিদুল ইসলাম।

    উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামর দলটি আত্মপ্রকাশ করে। ওই দিন দুপুরে রাজধানীর জামান টাওয়ারে অবস্থিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুর। ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয় সেদিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ