ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • হিরো আলমের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো, কিনলেন গাড়ি

    হিরো আলমের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো, কিনলেন গাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভাইরাল হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি কিনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন। সম্প্রতি ফিল্ডার ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন আলোচিত-সমালোচিত এই ব্যক্তি। গাড়ি কেনার পর তিনি নিজের নামে ফ্ল্যাট কেনার স্বপ্নও পূরণ করতে চান বলে জানিয়েছেন। 

    নতুন গাড়ি কিনে ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আজ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।

    এর আগে হিরো আলম জানিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউব থেকে মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করেন তিনি।

    হিরো আলম ২০১৬ সালে ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে সংগীত-ভিডিও নির্মাণ শুরু করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে এ নিয়ে ট্রল ও মিম তৈরি শুরু হলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন।

    বর্তমানে নিজের গাওয়া গান নিয়ে তাকে নিয়মিত হাজির হতে দেখা যায়। সম্প্রতি ‘আমি রূপ নগরের রাজা’ শিরোনামে তার একটি নতুন গান প্রকাশ পেয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ