ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • খেজুর গাছ চাপায় শিশুর মৃত্যু

    খেজুর গাছ চাপায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার খোকসা উপজেলায় খেজুর গাছের নিচে চাপা পড়ে কনক নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ইন্দ্রজিৎ পাড়ইয়ের ছেলে।

    নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সঙ্গে নিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়িতে নতুন ঘর তোলা দেখতে যান। এসময় ওই প্রতিবেশীর বাড়িতে শ্রমিকরা একটি খেজুর গাছ কাটছিলেন। শিশুটি তার মায়ের সঙ্গে নিরাপদ দূরত্বে অপর একটি ঘরের মেঝেতে বসে ছিলো। এসময় হঠাৎ করে কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

    এদিকে, সন্তানের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন বাবা ইন্দ্রজিৎ। আর বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন শিশুটি মা কল্পনা। তবে জ্ঞান ফিরলেই বলছেন, তার ছেলের মৃত্যুতে কারও দোষ নেই। এই দুর্ঘটনার মাধ্যমে ঈশ্বর তার ছেলেকে নিয়ে গেছেন।

    খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, শিশুটি গাছ চাপা পড়ে মারা গেছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। তবে শিশুর পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকার করা যেতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ