ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

    পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মে থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

    এর আগে গত ১৭ মে ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা সেদিনই তাকে হাসপাতালে দেখতে যান।

    ওই দিন মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, গত দুদিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিলো। আজকে অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ