ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত ২৫

    ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহবাগ শহীদ মিনার এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ জন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে শহীদ মিনার এলাকায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ঘটনাটি ঘটে।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে জানান। ছাত্রদলের একটা গ্রুপ ঢাকা মেডিক্যাল সংলগ্ন ইমারজেন্সি রাস্তায় যে একটি মিছিল বের করে শহীদ মিনারের দিকে আসতে থাকে তখন ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান সংঘর্ষের ঘটনায় ২০ থেকে ২৫ জনের মত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তবে এদের মধ্যে কেউ গুরুতর নয়। এই সংখ্যা দুই একজন জন আরও বাড়তে পারে।

    এদিকে একটি সূত্র জানান, শাহবাগ হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ