ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • পলাশে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস নির্বাচিত 

    পলাশে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস নির্বাচিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। ২২ মে বিকালে নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে।

    এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস ১ম বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক রাহিমা আক্তার ও শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের স্কাউট গ্রুপ।

    প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস জানান, এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। এ অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। সবার আর্শিবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ