ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • সিঙ্গাপুর গেলেন জাপা চেয়ারম্যান

    সিঙ্গাপুর গেলেন জাপা চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিক‌্যাল চেকআপের জন‌্য সিঙ্গাপুর গে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

    মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 

    জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিঙ্গাপুরের অরচার্ড হোটেলে অবস্থান করবেন। বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ‌্যাডভোকেট মো. আবু তৈয়ব গোলাম মোহাম্মদ কাদেরের সফর সঙ্গী হয়েছেন। 

    ২৯ মে সিঙ্গাপুর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৬ বিমান যোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে তার। 

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে বিদায় জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ আব্দুল মান্নান, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মাহবুবুর রহমান লিপটন, মাসরুর মওলা, ভাইস-চেয়ারম্যান নূরুল ইসলাম ওমর, জাহাঙ্গীর আলম পাঠান, এইচএম শাহরিয়ার আসিফ, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, ইকবাল হোসেন তাপস, মো. বেলাল হোসেন, আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান, সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো. গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য তিতাস মোস্তফা, মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম মিন্টু, জাহিদ হোসেন, এসএম হাশেম প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ