ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ২৪ সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ভালোবাসা প্রীতিলতা’

    ২৪ সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ভালোবাসা প্রীতিলতা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ মাতৃকার স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল সেই ইতিহাসকে ধারণ করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ‘ভালোবাসা প্রীতিলতা’ শিরোনামের একটি উপন্যাস লিখেছিলেন। প্রদীপ ঘোষ সেটিকে সেলুলয়েডে তুলে আনছেন। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামানিক।

    ২০২০ সালের অক্টোবরে শুরু হয় সিনেমার দৃশ্যধারণের কাজ। এর মধ্যে কেটে গেছে প্রায় দেড় বছর। পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘শ্যুটিং শেষ করেছি আমরা। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সাউন্ড আর কালার কারেকশান করছি এখন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ‘ভালোবাসা প্রীতিলতা’র উদ্বোধন করাতে চাই। তিনি তারিখ দিলে সেপ্টেম্বরের ২৪ তারিখ সিনেমাটি মুক্তি দেব। কেননা, ওই দিন প্রীতিলতার প্রয়াণ দিবস।

    তিনি জানান, শুধু সিনেপ্লেক্স মুক্তির লক্ষ্যে সিনেমাটি নির্মিত হচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনের দর্শকের কাছেও পৌঁছে দিতে চান প্রীতিলতাকে। শুধু তাই নয়, ভারতের দর্শকও দেখতে পারবেন এই ছবি।

    প্রদীপ বলেন, “ভারতে মুক্তি পাবে ‘ভালোবাসা প্রীতিলতা’। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলে এসেছি। অন্য দেশে সিনেমা মুক্তি দিতে চাইলে ডিপ্লোমেটিক কিছু বিষয় থাকে। সেগুলো দূতাবাস থেকে করে দেবে। তবে বাংলাদেশের সঙ্গে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব হবে না। প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। প্রধানমন্ত্রী যদি উদ্বোধন করে দেন, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে, আগে বাংলাদেশে মুক্তির পক্ষে। তারপর ভারতে মুক্তি।’

    তিনি আরও বলেন, ‘যেমন জমকালো আয়োজনে মহরত করেছিলাম। তেমনভাবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানও করব। জুন মাস থেকে আমরা ক্যাম্পেইন শুরু করে দেব।

    বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে করে আত্মাহুতি দেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ