ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নুসরাতকে ছেড়ে কোন নায়িকার প্রেমে নিখিল?

    নুসরাতকে ছেড়ে কোন নায়িকার প্রেমে নিখিল?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সঙ্গে প্রেম করে খবরের শিরোনামে এসেছিলেন বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন। পরে বিয়ে করেন তারা, হয়েছে বিচ্ছেদও। তবে এ নায়িকার সঙ্গে বিচ্ছেদ হলেও নিখিল পড়েছেন টলিউডের আরেক নায়িকার প্রেমে।  

    ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বাংলা ভার্সনের খবরে বলা হয়, সম্প্রতি লন্ডনে এক আত্মীয়ের বিয়েতে যান নিখিল জৈন। তবে শুধু বিয়ে নয়, নিখিল নাকি টলিউড অভিনেত্রী  সৌরসেনী মিত্রের টানে লন্ডনে গিয়েছিলেন।

    বর্তমানে লন্ডনে ছবির শুটিং করতে গিয়েছেন সৌরসেনী। তার ইনস্টাগ্রাম জুড়ে লন্ডনে বিভিন্ন জায়গায় তোলা ছবি। ঠিক এই সময়েই নিখিল লন্ডন যাওয়ায় শুরু হয়েছে জল্পনা।


    নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরে এক ছেলের মা নুসরত চুটিয়ে সংসার করছেন যশ দাশগুপ্তর সঙ্গে। অন্যদিকে, বিচ্ছেদের পর ব্যবসাতেই মনোনিবেশ করতে দেখা গিয়েছিল নিখিলকে। তবে ব্যবসার বদৌলতেই টলিউডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। প্রায়ই টলিউড তারকার সঙ্গে পার্টিতে দেখা গেছে তাঁকে। সৌরসেনীর সঙ্গে তার নাম আগেও জড়িয়েছিল। সেই সময় নিখিল জৈন জানিয়েছিলেন যে, ‘সৌরসেনী আমার খুব ভালো বন্ধু।আর ও আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ