ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মৃত্যুর গুজব

    বেঁচে আছি, বললেন হানিফ সংকেত

    বেঁচে আছি, বললেন হানিফ সংকেত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি মরিনি, সুস্থ আছি, বেঁচে আছি’। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে মৃত্যুর গুজব প্রসঙ্গে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

    গত সোমবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমনকি ফেসবুকে এটাও লেখা লেখা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেত মারা গেছেন।

    অনেকটা ক্ষোভ প্রকাশ করে হানিফ সংকেত আরও বলেন, ‌‌‘এটি খুবই  দুঃখজনক, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একটি চক্র অবৈধভাবে নানা ফায়দা হাসিলের অপচেষ্টায় দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে। এর আগে এ ধরনের চক্র নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, শাবানা, শাবনূর, এটিএম শামসুজ্জামানসহ অনেকের সম্পর্কে এমন গুজব একাধিকবার চাউর করে তাদের ও তাদের পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। চক্রটি নিজেদের পেজ ও তথাকথিত সাইটে ভিউ বাড়ানোর জন্যও এই অপকর্ম করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সাইবার ক্রাইম আইনের আওতায় এদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ