ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ফ্রান্সে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা অভিনীত ‘শান’

    ফ্রান্সে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা অভিনীত ‘শান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ঈদে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযুগে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির পরই দর্শক নন্দিত হয় সিনেমাটি। এবার ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে প্রদশির্ত হবে এই সিনেমা।

    ফ্রান্সে সিনেমাটি ডিস্টিবিউশন করছে দেশি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।'

    ‘শান’ পরিচালনা করেছেন এম রাহিম। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

    ফ্রান্সে সিনেমাটি মুক্তি নিয়ে সিয়াম আহমেদ বলেন, 'শান-এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা এবার সিনেমাটি দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে সিনেমার দেখার জন্য আহ্বান জানাচ্ছি।’

    সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। সিনেমাটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ