ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিএনপির মশাল মিছিল, আটক ১০

    বিএনপির মশাল মিছিল, আটক ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্টন এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি করে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বুধবার রাত ৮টার দিকে এ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে শেষ হয়।

    এসময় আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন রিজভী। বললেন, জনগণ জেগে ওঠেছে। এ সরকারের সময় শেষ, তাই বেসামাল হয়ে উল্টাপাল্টা বলছে।

    এদিকে মিছিল থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার কারণে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

    আটকের বিষয়ে মতিঝিল জোনের এসি আবুল হাসান জানান, রাত ৮টার দিকে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলের শেষ দিকে তারা দুইটি গাড়ি ভাঙচুর করে। এসময় বাঁধা দিতে গেলে পুলিশের দুই সদস্য আহত হয়।

    পরে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কিনা; বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। পরে মামলা হতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ