ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বার কাউন্সিল নির্বাচন: আওয়ামী লীগ ১০, বিএনপি ৪ পদে বিজয়ী

    বার কাউন্সিল নির্বাচন: আওয়ামী লীগ ১০, বিএনপি ৪ পদে বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের বেসরকারি ফলে আওয়ামী লীগ ১০টি এবং বিএনপি ৪টি পদে জয়ী হয়েছে। আগামী ২৯ মে (রোববার) বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

    বৃহস্পতিবার বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৫ মে) সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    পরে বার কাউন্সিলের এক নোটিশে বলা হয়, ২৯ মে বিকেল সাড়ে চারটায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা এবং ফল ঘোষণা করা হবে।

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানি আদালতগুলোর প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হচ্ছেন- অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মো. রবিউল আলম (বুদু) ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)।

    গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতে (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো.জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হচ্ছেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    গ্রুপ আসনে নীল প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।

    এর আগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো দু’টি আসন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ