ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘রাস্তা’ সিনেমায় সিয়ামের নায়িকা নবাগতা স্নিগ্ধা

    ‘রাস্তা’ সিনেমায় সিয়ামের নায়িকা নবাগতা স্নিগ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডে যাত্রা শুরু হচ্ছে আরও এক নতুন নায়িকার। চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল স্নিগ্ধা চৌধুরীর।

    রায়হান রাফি পরিচালিত ‘রাস্তা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও স্নিগ্ধা নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

    র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় এই তরুণীর। এবারই প্রথম নাম লেখালেন সিনেমায়।

    স্নিগ্ধা বলেন, ‘অনেক ভালো লাগা কাজ করছে একই সঙ্গে অনেক ভয়ও কাজ করছে; যেহেতু আমার প্রথম সিনেমা এটা। জাজ মাল্টিমিডিয়া, সিয়াম আহমেদ এবং রায়হান রাফা- এই তিনের কম্বিনেশনে কাজ করার বিষয়ে এক্সসাইটমেন্ট কাজ করছে, ভয়ও হচ্ছে। আমি ভালোভাবে নিয়মিত কাজ করতে চাই। সবার কাছে দোয়া চাইছি। ’

    এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়, স্নিগ্ধা ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে। এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন ও জিম করেছেন। জুন মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।  

    জানা যায়, ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

    এর আগে, রায়হান রাফির পরিচালনায় একই প্রযোজনা সংস্থার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। ‘রাস্তা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল গত বছর।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ