ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাল থেকে বাংলাদেশেও ‘কেজিএফ ২’ দেখা যাবে

    কাল থেকে বাংলাদেশেও ‘কেজিএফ ২’ দেখা যাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কেজিএফ ২’ মুক্তির ৪১ দিন পার হয়ে গেছে। তবু বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে কন্নড় ছবিটি। ভারতে ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে আগেই। তবে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কানাডাতেও এই প্যান ইন্ডিয়া ছবি এখনো দারুণ ব্যবসা করছে।
    কানাডা তেলেগু মুভিজের সঙ্গে হাত মিলিয়ে মাইশোর স্টুডিও হাউস কানাডা ‘কেজিএফ–চ্যাপ্টার২’ মুক্তি পেয়েছে দেশটিতে। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙেছে ছবিটি। কানাডার প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি দিন ধরে চলেছে প্রশান্ত নীলের ছবিটি। ‘কেজিএফ ২’ প্রথম ছবি, যা কানাডাতে একাধিক শো পেয়েছে। দেশটিতে বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া প্রথম ছবিও এটি। এখানেই শেষ নয়, উত্তর আমেরিকার দেশটিতে সবচেয়ে বেশি আয় করা কন্নড় ছবির রেকর্ডও গড়েছে ‘কেজিএফ–২’।

    চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ–২’। এখানো বক্স অফিসে ছবিটির হুঙ্কার অব্যাহত। মুক্তির ৪১ দিন পর্যন্ত সারা বিশ্বে ছবিটি আয় করেছে ১ হাজার ২২৭ কোটি রুপি। আর শুধু ভারতে ছবিটির আয় এক হাজার কোটি রুপির বেশি।

    কেবল সাধারণ দর্শকদের প্রশংসাই নয় ‘কেজিএফ–২’র প্রশংসা ঝরে পড়ছে বড় পরিচালকদের কণ্ঠেও। সম্প্রতি প্রখ্যাত তামিল পরিচালক শঙ্কর টুইট করে এই ছবির প্রশংসা করে লিখেছেন, ‘একটা ছবি তখনই সফলতা পায়, যখন সব ভাষা আর দেশের হাজারো প্রতিবন্ধকতা পার করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। আর “কেজিএফ–২” তারই নিদর্শন। কানাডার বুকে একাধিক রেকর্ড করেছে ছবিটি।’

    বিশ্বের অনেক দেশে মুক্তি পেলেও বাংলাদেশি দর্শকদের সুযোগ ছিল না ‘কেজিএফ–২’ দেখার। তবে দেশের দর্শকদের অপেক্ষা ফুরাচ্ছে এবার। কাল ২৭ মে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে যশ অভিনীত ছবিটি। ‘কেজিএফ–২ ’–তে আরও অভিনয় করেছেন শ্রীনীধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ অনেকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ