ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বিকালে বিএনপি ও লেবার পার্টির বৈঠক

    বিকালে বিএনপি ও লেবার পার্টির বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐক্যবদ্ধ আন্দোলনের রুপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত অনুযায়ী লেবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।

    এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

    এর আগে, মঙ্গলবার দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন- বিএনপির স্থায়ী কমিটির সভায় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হয়েছে।  মঙ্গলবার নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকরে মধ্যে দিয়ে এ আলোচনা শুরু হয়েছে।

    জানা গেছে, বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে  রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারবাহিকভাবে বৈঠক করবে বিএনপি। আলোচনার মাধ্যমে চূড়ান্ত ঐক্যবদ্ধ আন্দোলনের রুপরেখা তৈরি করা হবে।

    জামায়াতে ইসলামীর সঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কথা তো বলতে হবেই। তাদের সঙ্গে কথা না বললে কেমন করে হবে। সবার সঙ্গেই তো কথা বলতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ