ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছাত্রদলের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

    ছাত্রদলের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

    বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ মে (শনিবার) দেশের সব জেলা-মহানগর ইউনিটে ও ২৯ মে (রবিবার) দেশের সব উপজেলা, থানা, পৌরসভা এবং কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার ছাত্রলীগের সঙ্গে আবারও সংঘর্ষ হয়েছে। গুলিবর্ষণ, লাঠিসোঁটা নিয়ে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল বিনিময়ে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হাই কোর্ট মোড় পর্যন্ত। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাই কোর্ট এলাকায় একজন আইনজীবীর গাড়িও ভাঙচুর করা হয়। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ