ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নির্বাচন সামনে রেখে বিরোধীদলের ওপর হামলা-মামলা বেড়েছে : অলি

    নির্বাচন সামনে রেখে বিরোধীদলের ওপর হামলা-মামলা বেড়েছে : অলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলের ওপর হামলা, মামলা ও আক্রমণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এ অভিযোগ করেন।

    বিবৃতিতে ছাত্রলীগকে ‘সন্ত্রাসী’ সংগঠন অ্যাখা দিয়ে অলি আহমদ বলেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির সামনে প্রমাণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে।

    ২০ দলীয় জোটের এই নেতা বলেন, ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে। অবিলম্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

    তিনি বলেন, দেশজুড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজি, খুন ও ধর্ষণের মতো ঘটনা বিনা বাধায় ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে।

    অলি আহমদ আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নেমেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীণ তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া যৌন সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচন সামনে রেখে বিরোধীদলের ওপর হামলা, মামলা ও আক্রমণ বাড়িয়ে দিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ