ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জেলায় জেলায় গণকমিশনের বিরুদ্ধে মামলা করুন: ববি হাজ্জাজ

    জেলায় জেলায় গণকমিশনের বিরুদ্ধে মামলা করুন: ববি হাজ্জাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওলামাদের উদ্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আপনাদের এবং আপনাদের যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তারা প্রত্যেকে আলাদাভাবে গণকমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি করে তাদের পর্যুদস্ত করেন।

    আরও বলেন, এইসব ভ্রান্ত আদর্শের ব্যক্তিরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না বরং মহান আল্লাহই কেয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন।

    শনিবার রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ববি হাজ্জাজ।

    তিনি বলেন, উলামায়ে দেওবন্দ এ দেশের অতি সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের পবিত্র ভূমিতে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসারে তাদের খেদমত এবং সকল আধিপত্যবাদ, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে দেশের হকপন্থী উলামায়ে কেরামের আন্দোলন-সংগ্রাম সর্বজনবিদিত। বিতর্কিত এবং বিপদগামী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত গণকমিশন যে ভুলে ভরা এবং অসার প্রতিবেদন দুদকে জমা দিয়েছে তার বিরুদ্ধে আজকে সংশ্লিষ্ট উলামায়ে কেরাম এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নিতে হবে।

    আরও বলেন, আওয়ামী সরকার গত দেড় দশকে আমাদের শিখিয়েছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করে কীভাবে প্রতিবাদী কণ্ঠস্বরকে রুদ্ধ করা যায়। উলামায়ে কেরামের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা জেলায় জেলায় গণকমিশনের বিরুদ্ধে মামলা করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ