ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম

    বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে আবারো পাল্টে গেল মুক্তি প্রতীক্ষিত একটি সিনেমার নাম। ভারতের করণি সেনার রোষানলে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম বদলানো হয়েছে।

    রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি আগামী ৩ জুন মুক্তি পেতে যাচ্ছে। ২০২১ সাল থেকে সিনেমাটির নাম ‘পৃথ্বীরাজ’ রাখা নিয়ে আপত্তি করেছিল করণি সেনা। তাদের দাবি, শুধুমাত্র পৃথ্বীরাজ নামকরণ করে মহান সম্রাটকে অপমানিত করেছেন নির্মাতারা। এই নিয়ে আন্দোলনও করেছে তারা।  

    তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে সিনেমাটির নাম ‘পৃথ্বীরাজ’ থেকে বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ রেখেছেন নির্মাতারা।

    প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে চিঠি দিয়ে রাজপুত করণি সেনাকে জানানো হয়, আপনাদের ভাবাবেগে আঘাত করতে চাইনি আমরা। প্রয়াত রাজা পৃথ্বীরাজ চহ্বানকে অসম্মান করার কোনো ইচ্ছা আমাদের নেই। বরং আমরা তার বীরত্ব ও দেশের প্রতি অবদানের বিষয়টি স্মরণ করেছি। আপনাদের সঙ্গে একাধিক আলোচনার সিনেমার নাম বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করছি।  

    দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী এবার উঠে আসবে এই পিরিয়ড ড্রামায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার।

    উল্লেখ্য, আন্দোলনের মুখে বলিউডে সিনেমার নাম পালটানো নতুন কিছু না। এর আগে ২০১৮ সালে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার নাম পাল্টে রাখা হয় ‘পদ্মাবত’।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ