ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পশ্চিমবঙ্গ

    ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে উপকূলীয় এলাকায় মাইকিং শুরু

    ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে উপকূলীয় এলাকায় মাইকিং শুরু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রুত গতিতে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলের আশপাশে আছড়ে পড়তে পারে এই ঝড়। সে সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সেই সঙ্গে দমকা হাওয়া প্রবল দাপট থাকবে।

    কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এরই মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। ফসলেরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে পাকা ধান ও শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। কৃষকদের ক্ষেত থেকে পাকা ফসল কেটে ফেলার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের নিকটবর্তী কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অথবা কোনো পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

    ঘূর্ণিঝড়টি এখনো ভূমি থেকে অনেক দূরে থাকলেও এর প্রভাব ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে দেখা দিতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার রাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই রয়েছে।

    উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ