ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আজ তারেক-জুবাইদার রিট শুনানি

    আজ তারেক-জুবাইদার রিট শুনানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের রুল শুনানির কথা রয়েছে রোববার (২৯ মে)। দীর্ঘ ১৪ বছর পর মামলাটি বেঞ্চে রোববারের কার্যতালিকায় রয়েছে।

    বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হবে।

    অবৈধভাবে ৪ কোটি ৮১ লাখ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় তারেক রহমান ও স্ত্রী জোবাইদার বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন।

    রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আর বিচারকাজ এগোয়নি।

    গত ১৪ এপ্রিল মামলাটি চলতে বাধা নেই বলে রায় দেন উচ্চ আদালত। তবে একই বিষয়ে আরেকটি রিট বিচারাধীন থাকায় মামলার কার্যক্রম শুরু করা যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ