ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মানসুরার হত্যাচেষ্টা মামলা

    ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মানসুরার হত্যাচেষ্টা মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের কর্মসূচিতে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বয়ক কমিটির সদস্য মানসুরা আলম এ মামলা করেন। 

    রবিবার এ তথ্য জানান মানসুরা আলম। 

    তিনি বলেন, ‘সকালে সিএমএম কোর্টে মামলা দায়ের করেছি আমি। এতে ১ নম্বর আসামি করেছি ছাত্রলীগের আল আমীন রহমানকে। পরে বিচারক শান্ত ইসলাম মল্লিক শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’  মামলার বাদী মানসুরা অভিযোগ করেন, গত ২৫ মে মঙ্গলবার ছাত্রদল সংবাদ সম্মেলন করার জন্য শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    জানা গেছে, মানসুরা আলম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ওসিকে তদন্ত করে ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

    মামলায় আসামিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সহসম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহসম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, উপ-দপ্তর সম্পাদক মো. নাজির, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিন তালুকদার, উপ-দপ্তর সম্পাদক খান মোহাম্মদ শিমুল, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নেতা অভিজ্ঞান দাস অন্তু, শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আক্তার উর্মি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, ঢাবির অমর একুশে হল শাখার সভাপতি এনায়েত এইচ মনন, অমর একুশে হলের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসেন সোহাগ, অমর একুশে হলের সহ-সভাপতি রাকিব হোসেন, ঢাবির বিজয় একাত্তর হল শাখার সাবেক সহ-সভাপতি মজিবুল বাশার, ঢাবির সলিমুল্লাহ হল শাখার কর্মী নাজিমুদ্দিন সাইমুন, শহিদুল্লাহ হলের সভাপতি শরীফ আহম্মেদ, চুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ ইমাম বাকের, ঢাবির এফ রহমান হল শাখার কর্মী আব্দুর রহিম, ছাত্রলীগের কর্মী মাহমুদ চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, ঢাবির এস এম হল শাখার কর্মী সায়েম, ঢাবির এফ রহমান হল শাখার সভাপতি রিয়াজ, ঢাবির বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারিয়াল, ঢাবির শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার, সূর্যসেন হল শাখার কর্মী নাহিদ সানি, জগন্নাথ হল শাখার কর্মী ঐশিক শুভ্র, জগন্নাথ হল শাখার কর্মী সৌরভ চক্রবর্তী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ