ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আমার বাসায় ভূত আছে - মাহি 

    আমার বাসায় ভূত আছে - মাহি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে বেশ অ্যাকটিভ। বিশেষ করে ফেসবুকে জীবনের নানা মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। তবে সম্প্রতি দেওয়া তার একটি পোস্ট দেখে ভয় পেয়ে যেতে পারেন ভক্তরা!

    মাহি তার ওই পোস্টে লেখেন, ‘আমার বাসায় ভূত আছে’। সঙ্গে জুড়ে দেন একটি বিস্ময়ের ইমোজি।

    এরপর থেকে মাহির ওই পোস্টের নিচে নানান মন্তব্য আসতে থাকে। ওই পোস্টের মন্তব্যের ঘরে নবাগত নায়িকা জাহারা মিতু লেখেন, ‘ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সত্যি হয় তাহলে আয়তুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত। ’ এর উত্তরে মাহি লেখেন, ‘তাহলে আয়াতুল কুরসি পড়ি।

    মাহির কমেন্ট ও রিঅ্যাকশন থেকে বোঝা যাচ্ছে মজার ছলেই তিনি পোস্টটি করেছেন।

    নায়িকা মাহি এখন ব্যবসায়ীও বটে। তবে সম্প্রতি জানিয়েছেন তিনি প্রযোজক হতে চান। মজার ব্যাপার হলো, নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান মাহি। অবশ্য কবে নাগাদ প্রযোজনায় নামবেন, স্পষ্ট করে সেই তথ্য দেননি ‘অগ্নি’ খ্যাত নায়িকা।

    উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। আপাতত সংসার ও নতুন ব্যবসা নিয়েই তার ধ্যানজ্ঞান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ