ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • সাংবাদিকদের ওপর নেতা-কর্মীরা হামলা করলে ব্যবস্থা: জয়

    সাংবাদিকদের ওপর নেতা-কর্মীরা হামলা করলে ব্যবস্থা: জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রলীগের কোনো নেতা-কর্মী অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

    সম্প্রতি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অন্তত একজন সাংবাদিক মারধরের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি এ কথা বলেন।

    ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনের কেউ অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, আমরা একে অপরের শত্রু নই। আমরা বলতে চাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তবে আমরা আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দেবো, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। কেউ যদি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে এ রকম কোনো ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। কেননা, আমরা এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাই-ভাই।'

    সাংবাদিকদের সঙ্গে যথাযথ আচরণের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের নিজের মতো কাজ করবে, সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।

    ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা চাই ঢাবিসহ সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাই। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা তাদের সহযোগিতাও প্রত্যাশা করি।

    এসময় উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ হাওলাদার, দপ্তর সম্পাদক নাসিমুল হুদা, অর্থ সম্পাদক মাহাদী হাসানসহ সমিতির অন্য সদস্যরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ