ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ওমরাহ পালনে যাবেন সানাই মাহবুব

    ওমরাহ পালনে যাবেন সানাই মাহবুব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের ২৭ তারিখ বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। বর আবু সালেহ মুসা, পেশায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন তিনি। বিয়ের পর মনের ইচ্ছের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সানাই।

    জানালেন, নব এই দম্পতি যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারেন। আল্লাহ যেন তাড়াতাড়ি ওমরাহ নসিব করেন।

    বিয়ের পর প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাই মনের কথা জানান সানাই মাহবুব। স্বামীর হাত ধরে রাখার কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন- ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন, যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি।’

    এদিকে, ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। তখন কথা রটে, সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন তিনি। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন। সেসময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানান এই মডেল-অভিনেত্রী। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি।

    সানাই মাহবুব একাধিক সিনেমায় কাজ করলেও তার একটিও সিনেমা আলোর মুখ দেখেনি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্যই তার এই আলোচনায় আসা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ