ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ওটিটিতে অভিষেক ঘটল দীঘির

    ওটিটিতে অভিষেক ঘটল দীঘির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো ওটিটিতে কাজ করলেন প্রার্থনা ফারদিন দীঘি। চরকি ফ্লিক ‘শেষ চিঠি’ নামের এই কনটেন্টে দীঘির বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। ইয়াশের সঙ্গেও এটা দীঘির প্রথম কাজ।

    তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয় না। এই টানাপড়েন চলতে থাকে তুলি-শ্যামলের সংসারে। কিন্তু একসময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যায়! এমন গল্প নিয়ে চরকি ফ্লিক শেষ চিঠি।

    প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ আছে কাহিনিচিত্র্রে। এটি পরিচালনা করেছেন সুমন ধর, ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ২ জুন রাত ৮টায়। ইয়াশ ও দীঘির পাশাপাশি সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীকেও দেখা যাবে এই গল্পে।

    ওটিটিতে অভিষিক্ত হওয়া নিয়ে দীঘি বলেন, ‘এ মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে কাজ করার। শেষ চিঠি কাজটি তেমনই। গল্পটি আমার খুব পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার অভিষেক হচ্ছে।

    পরিচালক সুমন ধর তার কাজ নিয়ে বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন রয়েছি। সব সময় চেয়েছি ভালো নির্মাণ দিয়ে দর্শকের মন জয় করতে। বর্তমানে ওটিটি এখন বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে। নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট দেখার জন্য দর্শক দিন দিন ওটিটির দিকে ঝুঁকছে। আমিও চেষ্টা করেছি শেষ চিঠির মধ্য দিয়ে ওটিটির জন্য নতুন গল্প দেয়ার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ