ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • আওয়ামী লীগের বিক্ষোভ ৪ জুন

    আওয়ামী লীগের বিক্ষোভ ৪ জুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

    সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

    তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা আওয়ামী লীগ। এছাড়া আগামী বৃহস্পতিবার (২ জুন) যুব মহিলা লীগ ও শুক্রবার (৩ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ